জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সন্বলিত একটি টেরাকোটা 'ইতিহাস আমার অহংকার' বুধবার উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসসি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসজি, জি। আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনের দক্ষিণ পূর্ব পাশের দেয়ালে এ টেরাকোটাটি নির্মিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং গলফ ক্লাবের সন্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের রূপকার ও স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সন্বলিত টেরাকোটা 'ইতিহাস আমার অহংকার'-এ বাংলাদেশর অভ্যুদয় ইতিহাস, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ছয় দফা, ৭ই মার্চের কালজয়ী ভাষণ, স্বাধীনতা যুদ্ধের খন্ড চিত্র এবং এই সকল কার্যক্রমের ইতিহাস ফুটে উঠেছে।
আরও পড়ুন: শিবচরে জাতীয় শোক দিবস পালিত
শিল্পকর্মটি আর্মি গলফ ক্লাবের দেওয়ালে নির্মাণ করা হয়েছে ভাস্কর্য শিল্পী মৃণাল হককে দিয়ে।
ইত্তেফাক/নূহু
