অপরিবর্তিত একাদশ নিয়েই সুইজারল্যান্ডের বিপক্ষে নামছে আর্জেন্টিনা

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৬:০৬

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার (১২ জুলাই) কানসাসে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। 

গুরুত্বপূর্ণ এই ম্যাচেও একাদশে কোনো পরিবর্তন আনেননি কোচ লিওনেল স্কালোনি। শেষ ষোলোয় মিসরের বিপক্ষে যে দলটি শুরু থেকে খেলেছিল, সেই একই একাদশকেই নামানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

এ দিকে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। সুইজারল্যান্ডের বিপক্ষে জিতলেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

ইত্তেফাক/জেডএইচ