সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করার সিদ্ধান্ত

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ২৩:৩০

সুদমুক্ত ঋণ নিয়ে সরকারি কর্মকর্তাদের নতুন গাড়ি কেনার সুযোগ স্থগিত করার পর, এবার যারা ইতিপূর্বে এই ঋণ নিয়ে গাড়ি কিনেছেন তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ভাতা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এত দিন এই ব্যয় ছিল মাসে ৫০ হাজার টাকা। এখন তা ২৫ হাজার টাকা করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে অর্থ বিভাগ গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

সরকারের উপসচিব থেকে শুরু করে ওপরের স্তরের প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা গাড়ি কিনতে ৩০ লাখ টাকা সুদমুক্ত ঋণ পেতেন। গত ৯ জুলাই অর্থ বিভাগ এই সুবিধা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে পরিপত্র জারি করেছে।

অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা সুদমুক্ত ঋণ গ্রহণের পর গাড়ি সেবা নগদায়নের আওতায় মোটর রক্ষণাবেক্ষণ ব্যয় বাবদ আর্থিক সুবিধা পান তা কিছুটা কমানোর সুযোগ রয়েছে। মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় মাসে ৫০ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার হারে নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এ অবস্থায় রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে অনুরোধ করা হয়।

 
ইত্তেফাক/ এমএসআর