ব্রিটিশ গণমাধ্যমের দাবি

ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারি পেয়েছেন মেসি!

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ২৩:৩৯

বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়ে আর্জেন্টিনা। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচের জন্য মার্কিন রেফারি ইসমাইল এলফাথকে দায়িত্ব দিয়েছে ফিফা। এই নিয়োগ ঘিরেই সরব হয়ে উঠেছে ইংলিশ গণমাধ্যম। তাদের দাবি, ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারিই পেয়েছেন লিওনেল মেসি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল শিরোনামে লিখেছে, ‘মেসি বিশ্বকাপ সেমিফাইনালের জন্য তার পছন্দের রেফারি পেয়েছেন।’ যুক্তি হিসেবে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে, কাতার বিশ্বকাপের ফাইনালে এলফাথ ছিলেন চতুর্থ কর্মকর্তা। এছাড়া মেজর লিগ সকারে (এমএলএস) মেসির ক্লাব ইন্টার মায়ামির কয়েকটি ম্যাচেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Ismail Elfath (second from right) will referee England's World Cup semi-final clash with Argentina on Wednesday. Pictured with Messi when he officiated the 2022 World Cup final

এদিকে ইংল্যান্ডের আরেক সংবাদমাধ্যম দ্য সানও বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে। তারা ইংল্যান্ডকে আর্জেন্টিনার কথিত ‘ডার্ক আর্টস’ বা কৌশলী খেলার ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছে এবং রেফারির বিষয়টিও আলোচনায় এনেছে।

অন্যদিকে ডেইলি মিরর গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের বক্তব্য সামনে এনেছে। তবে ইংল্যান্ডের এই গোলরক্ষক রেফারি নিয়ে বিতর্কে না গিয়ে বলেছেন, ‘ফুটবলই সব কথা বলবে। আর রেফারিদের কাজ হলো তাদের দায়িত্ব পালন করা।’

ইত্তেফাক/জেডএইচ