আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৩

মাঝে মাত্র এক ম্যাচ তারপরই ফাইনালের মঞ্চে পা রাখার হাতছানি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে। তবে ফাইনালে উঠতে আর্জেন্টিনাকে পাড়ি দিতে হবে থ্রি লায়ন্সদের বাধা। সেই বাধা টপকাতে পারলেই ফাইনালে দেখা মিলবে আর্জেন্টিনার। কিন্তু পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে নেই।

বিশ্বকাপের আসরে এর আগে পাঁচবার ইংল্যান্ডের মুখোমুখি হওয়া আর্জেন্টিনা হেরেছে তিনবার। দুবার জয় পেলেও একটি ম্যাচ নিয়ে আছে বিস্তর অভিযোগ। অপর ম্যাচে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচের আগে থ্রি লায়ন্সদেরই এগিয়ে রাখছে সুপার কম্পিউটার অপটা।

অপ্টার সিমুলেশন অনুযায়ী, ফাইনালে ওঠার লড়াইয়ে ৫১.৯ শতাংশ সিমুলেশনে এগিয়ে আছে ইংল্যান্ড। তাদের জয়ের সম্ভাবনা ৩৮.২ শতাংশ। অন্যদিকে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩২.০ শতাংশ। ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৯.৭ শতাংশ। ম্যাচ ড্র হলে তা অতিরিক্ত সময়ে গড়াবে, প্রয়োজনে টাইব্রেকারও হতে পারে।

নির্ধারিত সময়ে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের সর্বশেষ হার ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচেই দিয়েগো ম্যারাডোনা করেছিলেন ইতিহাসের বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’। এরপর দুই দলের সর্বশেষ পাঁচটি দেখায় নির্ধারিত সময়ে অপরাজিত রয়েছে ইংল্যান্ড।

বিশ্বকাপে এবার নিয়ে ষষ্ঠবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বিশ্বকাপে আর্জেন্টিনা এর চেয়ে বেশি বার খেলেছে শুধু জার্মানি ও নেদারল্যান্ডসের বিপক্ষে। ফুটবল ইতিহাসের অন্যতম ঐতিহ্যবাহী এই দ্বৈরথের আরেকটি অধ্যায়ে পরিসংখ্যান ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রাখলেও, ব্যবধান এতটাই কম যে ম্যাচের ফল নির্ধারণে মাঠের পারফরম্যান্সই হবে শেষ কথা।

ইত্তেফাক/এসজেএস