জুলাইয়ের পোস্টারবয় নাহিদ ইসলাম আজও ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছেন: রাশেদ খাঁন

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১২:৫৬

জুলাইয়ের সবচেয়ে বড় পোস্টারবয় নাহিদ ইসলাম আজও জুলাইয়ের ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি বলেন, জুলাইয়ের সময় সমন্বয়কদের একটি বড় অংশ শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র আন্দোলনের পক্ষে ছিলো। আরেকটি ক্ষুদ্র অংশ ছিলো আপসকামী। 

বুধবার (১৫ জুলাই) স্যোশাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেন, ‘জুলাইয়ের সবচেয়ে বড় ক্ষত হলো জুলাইয়ের প্রকৃত ইতিহাস জাতি আজও জানে না। আসিফ মাহমুদ জুলাইয়ের একটি একপাক্ষিক ইতিহাস লিপিবদ্ধ করেছেন।’  

বিএনপি নেতা লিখেন, ‘কিন্তু জুলাইয়ের সবচেয়ে বড় পোস্টারবয় নাহিদ ইসলাম আজও জুলাইয়ের ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছেন। জুলাইয়ের সময় সমন্বয়কদের একটি বড় অংশ শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র আন্দোলনের পক্ষে ছিলো। আরেকটি ক্ষুদ্র অংশ ছিলো আপসকামী। এই ক্ষুদ্র অংশটি জুলাইয়ের ক্ষত।’ 

তিনি আরও লিখেন, ‘নাহিদ ইসলাম এনসিপি নামক দলে সেই ক্ষতকে ধারণ করে তাদেরকে জুলাইয়ের হিরো বানিয়েছেন। এটা জুলাইয়ের পাপ। নাহিদ ইসলাম জেনে-বুঝে এই পাপবহন করছে। কিন্তু কেউ কারও পাপ মোচন করে দিতে পারে? আর ইতিহাস কি কখনো পরিবর্তন করা যায়? 

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Frashedkhan237%2Fposts%2Fpfbid02pACoKX7D412seTG6rQMcwZkE22MaZQyc1kbQQfee9FQn9UXYaN4voZxNneQmGWngl&show_text=true&width=500" width="500" height="381" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

ইতিহাস একদিন সাক্ষী দিবে, জুলাই ছিলো জনযুদ্ধ। শহীদের রক্তে শেখ হাসিনার পতন লেখা হয়ে গিয়েছিলো, কারও সাধ্য ছিলো না তাকে গদিতে রাখার। কিন্তু কতিপয় সমন্বয়ক সেই ব্যর্থ চেষ্টাটুকু করেছিলো.... এটাই জুলাইয়ের প্রকৃত ইতিহাস।’

 

ইত্তেফাক/পিএস