ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচটি।
নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। নরওয়ের বিপক্ষে খেলা ওই দল থেকে বাদ পড়েছেন এজরি কোনসা, নিকো ও’রিলি ও ননি মাদুয়েকে।
আর্জেন্টিনার বিপক্ষে একাদশে ঢুকেছেন রিসি জেমস, ডিজেড স্পেন্স ও মরগান রজার্স। ৪-২-৩-১ নিয়ে একাদশ সাজিয়েছেন ইংল্যান্ডের কোচ থমাচ ঠুখেল।
ইংল্যান্ডের একাদশ: জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), রিস জেমস, জন স্টোনস, মার্ক গেহি, জেড স্পেনস, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, মরগান রজার্স, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইন।

