‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ। এই সাফল্যের মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে যাচ্ছে পাকিস্তান। আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠেয় ‘মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল’ এর ৭৫তম বার্ষিকী আয়োজনে অংশ নেবেন তিনি।
মেধার দিক থেকেও অনন্য আনিকা মেরাজ। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অডিটিং এবং অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পড়াশোনা করছেন।
ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে আনিকা বলেন, তিনি রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পাশাপাশি সমাজসেবামূলক কাজেও নিজেকে যুক্ত রাখতে চান। বিশেষ করে শিশুদের অধিকার সংরক্ষণ ও নারী শিক্ষার প্রসারে কাজ করে পাকিস্তানের আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চান তিনি।

