ফ্রান্সের জালে এক হালি গোল দিয়ে বিরতিতে গেলো ইংল্যান্ড 

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৬

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড। প্রথমার্ধে ফ্রান্সকে রীতিমতো ধরাশায়ী করেছে ইংলিশরা। ফরাসিদের জালে চার গোল দিয়ে বিরতিতে গেছে থমাস টুখেলের শিষ্যরা। 

ম্যাচের ৩ মিনিটেই প্রথম গোলের দেখা পায় ইংল্যান্ড। মাঝমাঠ থেকে বল কেড়ে বেশ খানিকটা দৌড়ে বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ শটে গোল করেন ডেক্লান রাইস।

এরপর ম্যাচের ১২ মিনিটে আবারও ফ্রান্সের জালে বল জড়ায় ইংল্যান্ড। তবে কায়ো সাকার সেই গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর ম্যাচের ১৮ মিনিটে ঠিকই ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। রাইসের ক্রস থেকে হেডে গোল করেন এজরা কনসা। 

এরপর ম্যাচের ৩৭ মিনিটে স্কোরশিটে নাম লেখেন সাকা। মার্কাস রাশফোর্ডের পাস থেকে বল জালে জড়ান তিনি। প্রথমার্ধে যোগ করা সময়ে কনসার পাস থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান সাকা। এতে ৪-০ গোলের বড় লিড নিয়ে বিরতিতে যায় ইংল্যান্ড। 

 

ইত্তেফাক/জেডএইচ