ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুটি অ্যাসিস্ট করেছেন ফ্রান্সের মাইকেল ওলিসে। এতেই বিশ্বকাপের এক আসরে সর্বাধিক অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়েছেন তিনি। ৭ অ্যাসিস্ট নিয়ে ভেঙে ব্রাজিল কিংবদন্তি পেলের ৫৬ বছর পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন এই ফরাসি মিডফিল্ডার।
রোববার (১৯ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হারে ফ্রান্স। তবে ম্যাচটিতে কিলিয়ান এমবাপ্পের দুই গোলেই অ্যাসিস্ট করেন ওলিসে। এই দুই অ্যাসিস্টের মাধ্যমে চলতি বিশ্বকাপে তার মোট অ্যাসিস্ট দাঁড়ায় ৭টি।
এর আগে ১৯৭০ মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি পেলে এক আসরে ৬টি অ্যাসিস্ট করে দীর্ঘদিন ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। ২০২৬ বিশ্বকাপে ওলিসে সেই রেকর্ড ভেঙে এককভাবে ইতিহাসের শীর্ষে উঠে গেলেন।

