ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দুই মাসের এমপিওর চেক ছাড়

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৩:৩৯

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ২০২৬ সালের মে ও জুন মাসের এমপিও (আর্থিক অনুদান) বাবদ সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক অনুদানের সরকারি অংশের চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

অধিদপ্তরের ১৯ জুলাই ২০২৬ তারিখের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১৪৫ এবং ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১৪৬ অনুযায়ী চেক হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এতে আরও বলা হয়েছে, শিক্ষকরা ১৯ জুলাই ২০২৬-এর পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে মে ও জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

ইত্তেফাক/এসজেএস