স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ২৩:১০

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। শিরোপা জয় থেকে আর মাত্র একটি ম্যাচ দূরে স্প্যানিশরা। ফাইনালে আর্জেন্টিনার মোকাবিলা করবে তারা। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি। 

এবারের বিশ্বকাপ শুরুর আগে ভক্তদের এক মজার প্রতিশ্রুতি দিয়েছিলেন লামিনে ইয়ামাল। বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ না কাটার ঘোষণা দিয়েছেন ১৮ বছর বয়সী এই তারকা। শুধু তাই নয়, উদ্‌যাপনের অংশ হিসেবে ১০০টি হেডফোনও উপহার দেওয়ার কথা বলেছিলেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল বলেছিলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি বিটস (হেডফোন) উপহার দেব।’

ইয়ামালের এটাই প্রথম বিশ্বকাপ। আর প্রথম বিশ্বকাপেই দলকে ফাইনালে তুলেছেন এই বিস্ময়বালক। 

 

ইত্তেফাক/জেডএইচ