পর্দা নামতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো শিরোপাজয়ী দল স্পেন। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
সবচেয়ে বড় খবর, সেমিফাইনালে চোটের ধাক্কা পাওয়া লামিন ইয়ামাল ফিট হয়ে ফাইনালে খেলছেন। একইভাবে পেশির অস্বস্তি কাটিয়ে ডানপ্রান্তের ডিফেন্ডার পেদ্রো পোরোও শুরুর একাদশে জায়গা ধরে রেখেছেন।
এছাড়া স্পেনের রক্ষণভাগে আছেন পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্তে ও মার্ক কুকুরেয়া। মাঝমাঠে রদ্রি ও ফাবিয়ান রুইজের জুটি। আক্রমণভাগে ডানদিকে লামিনে ইয়ামাল, মাঝখানে দানি ওলমো, বামদিকে আলেক্স বায়েনা এবং একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলছেন মিকেল ওইয়ারসাবাল।
স্পেনের একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, আলেক্স বায়েনা, দানি ওলমো, লামিন ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল।

