ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৪

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০০:০৯

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২৪ জনকে গ্রেপ্তার করেছে হয়েছে। রোববার (১৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, যাত্রাবাড়ী থানা পুলিশ শনিবার (১৮ জুলাই) বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন। উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা পুলিশ পৃথক অভিযানে মোট ৩৩ জন। এর মধ্যে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ১৫ জন, তুরাগ থানা এলাকা থেকে ১১ জন এবং বংশাল থানা এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন। তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, হাজারীবাগ থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন। তেজগাঁও বিভাগের বিভিন্ন থানায় পরিচালিত নিয়মিত অভিযানে ৫৮ জন। এর মধ্যে তেজগাঁও থানা থেকে ৮ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৯ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৬ জন, আদাবর থানা থেকে ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৫ জন এবং হাতিরঝিল থানা থেকে ১২ জনকে আটক করা হয়। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান এডিসি নিয়াজ মেহেদী।

ইত্তেফাক/এমএসআর