আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০২:১২

বিশ্বকাপের ফাইনাল নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশ্বাস, স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। আর সেই বিশ্বাসের পেছনে সবচেয়ে বড় কারণ লিওনেল মেসি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের আগে ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন।” তার মতে, বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য আছে আর্জেন্টাইন অধিনায়কের।

শুধু ম্যাচের ফল নিয়েই নয়, বিশ্বকাপ আয়োজন নিয়েও কথা বলেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, উত্তর আমেরিকায় আয়োজিত এই বিশ্বকাপের বিপুল জনপ্রিয়তা প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র আবারও বিশ্বকাপ আয়োজনের যোগ্য। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিজের প্রেসিডেন্সির মধ্যেই আবার বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।

ইত্তেফাক/জেডএইচ