বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে স্পেন। তবে ম্যাচ শেষে স্প্যানিশ ফুটবলারদের উদযাপন এবং কিছু উসকানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
মাঝমাঠে স্পেনের এরিক গার্সিয়া সতীর্থদের সঙ্গে চিৎকার করে উদযাপন করছিলেন। তখন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস সেখানে গিয়ে সরাসরি তার গলা চেপে ধরেন। পরিস্থিতি বেগতিক দেখে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও সহকারী কোচ ওয়াল্টার সামুয়েল দ্রুত তাদের থামাতে এগিয়ে আসেন।
এরই মধ্যে স্পেনের গাভি পারেদেসকে আঘাত করার চেষ্টা করেন। আর্জেন্টিনার ৫ নম্বর জার্সিধারী এই বার্সেলোনা মিডফিল্ডারের শার্ট ধরে তাকে মাটিতে আছাড় মারেন। থিয়াগো আলমাদাও এই হাতাহাতির মাঝে পড়ে গিয়েছিলেন।
যদিও পরবর্তীতে ঘটনাটি আর বেশি দূর এগোয়নি। স্পেন উদযাপন যথারীতি করতে থাকে। তবে ম্যাচ শেষের পর এই মারামারির কারণে রেফারি স্লাভকো ভিনচিক তার রিপোর্টে পারেদেসের এই আগ্রাসী আচরণের কথা উল্লেখ করেন। ফলে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরও পারেদেসকে লাল কার্ড দেখতে হয়। অন্যদিকে শিরোপার এত কাছে এসেও হেরে যাওয়ায় পারেদেসসহ আর্জেন্টিনার বাকি খেলোয়াড়রা বিষন্ন মনে মাঠের পাশে বসে ছিলেন।
এর আগে পাউ কুবার্সিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। ফলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে ১০ জনের দলে পরিণত হয়ে বাকি সময় খেলতে বাধ্য হয় আর্জেন্টিনা।

