হল ফি কমানোর দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৯:৩৯

হল ফি কমানোর দাবিতে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সোমবার (২০ জুলাই) রাতে ক্যাম্পাসের হল গেটের সামনে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীন অন্যান্য কলেজে হল ফি ৬ হাজার টাকা হলেও তিতুমীর কলেজে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত এ ফি পরিশোধ করতে গিয়ে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়ছেন বলে অভিযোগ করেন তারা।

এদিকে, কয়েকদিনের আন্দোলনের পর কলেজ প্রশাসন ফি কমানোর আশ্বাস দিলেও প্রকাশিত নতুন প্রজ্ঞাপনে মাত্র ২০০ টাকা কমানো হয়েছে। এটিকে ‘প্রহসনমূলক’ সিদ্ধান্ত আখ্যা দিয়ে তারা ফি পুনর্নির্ধারণের পাশাপাশি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিও জানান।

ইত্তেফাক/এএইচপি