বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৮:২৭

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের সামরিক হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারো বাড়তে শুরু করেছে। 

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ৫০ সেন্ট বা দশমিক ৫৫ শতাংশ বেড়ে বর্তমানে ৯১ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। অন্যদিকে আমেরিকার অভ্যন্তরীণ মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ৩০ সেন্ট বা দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৪ দশমিক ৬৪ ডলারে গিয়ে ঠেকেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক আক্রমণের ফলে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের লেনদেনের পরিমাণ কম থাকলেও অনিশ্চয়তার কারণে বিশ্বজুড়ে তেলের দর টানা ঊর্ধ্বমুখী রয়েছে। ভূ-রাজনৈতিক সংকটের কারণে দাম আরো বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছেন বাজার বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ