সংঘাত নিরসনে ইরান আন্তরিক নয়: রুবিও

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৯:২৪

চলমান মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে ওয়াশিংটন এখনও আলোচনার মাধ্যমে ইরানের সাথে মতপার্থক্য মেটাতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তেহরান এই ইস্যুতে যথেষ্ট আন্তরিক নয় বলে মন্তব্য করেন তিনি। 

মঙ্গলবার (২১ জুলাই) ফিলিপাইনের ম্যানিলা সফরকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন যে ‘তারা যদি আলোচনার বিষয়ে আন্তরিক হয়, তবে আমরাও আন্তরিক। কিন্তু তারা যদি তা না হয়, তবে আমাদের নিজেদের এবং মিত্রদের স্বার্থ রক্ষায় যা যা করা প্রয়োজন, আমরা ঠিক সেটাই করব’।

ফিলিপাইনের ম্যানিলা থেকে দেওয়া এই বক্তব্যের মাধ্যমে ওয়াশিংটন কূটনৈতিক আলোচনার সুযোগ খোলা রাখার পাশাপাশি নিজেদের সামরিক সুরক্ষার কঠোর বার্তা পুনর্ব্যক্ত করেছে। পরিস্থিতি বিবেচনায় তেহরানের প্রতিক্রিয়ার ওপরই আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে।

সূত্র: মিডল ইস্ট আই

ইত্তেফাক/টিএইচ