থাইল্যান্ডের ব্যাংককে স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনের শেষ দিন কর্মব্যস্ততায় কাটিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির।
সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি অন্যান্য কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।
রয়্যাল থাই পুলিশের সহায়তায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর আয়োজনে দুই (২০-২১ জুলাই) দিনব্যাপী এ সম্মেলন মঙ্গলবার শেষ হয়েছে।
সম্মেলনে এফবিআইর ডিরেক্টর ক্যাশ প্যাটেল, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০ দেশের পুলিশ প্রধানসহ ১০৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

