মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

আপডেট : ২২ জুলাই ২০২৬, ২২:৫৭

কেন্দ্রীয় সাংগঠনিক নীতির আওতায় নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক গোলাম কিবরিয়ার সদস্যপদ স্থগিত করেছে দল। বুধবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত জানিয়ে জাকির হোসেনকে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ফুলপুর উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় সিদ্ধান্তটি ঘোষণা করেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আবদুল করিম।

তিনি জানান, দলীয় অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জামায়াতের রুকনদের সদস্যপদ স্থগিত রাখার নীতি অনুসরণ করা হচ্ছে। সেই নীতির আওতায় গোলাম কিবরিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা পর্যায়ের কার্যক্রম সচল রাখতে জাকির হোসেনকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে।

জামায়াত সূত্রে জানা গেছে, গোলাম কিবরিয়া ২০০৩ সাল থেকে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত। চলতি বছর তিনি ফুলপুর উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছিলেন। এর আগে আরও দুই দফা তিনি একই পদে দায়িত্বে ছিলেন।

নেতৃত্বে এ পরিবর্তনের বিষয়ে গোলাম কিবরিয়া বলেন, ‘আমির পদে পরিবর্তন হয়েছে। এটি দলীয় সিদ্ধান্তের বিষয়। এটি সংবাদপত্রে প্রকাশের কোনো বিষয় নয়।’

একই নীতির আওতায় এর আগে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারকেও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়

ইত্তেফাক/এনএন