সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ২১:৪৬

সিরাজগঞ্জে কারাগারে বিস্ফোরক মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, বাবলু মন্ডল (৫৮) সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মৃত রমজান আলীর ছেলে ও রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। বিস্ফোরক মামলার আসামি হিসেবে গত ১ মাস ধরে তিনি কারাগারে রয়েছেন। বাবলু মন্ডল  আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

জেল সুপার রফিকুল ইসলাম বলেন, গত বুধবার দুপুরে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ১০টার দিকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এপি