অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে সেখানে ভর্তি করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান জানান, শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে অস্ত্রোপচারটি সম্পন্ন হবে।
কুমিল্লার মুরাদনগর থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য কায়কোবাদ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অস্ত্রোপচারের আগে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী।
এদিকে, তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী।

