সরকারের সঙ্গে বৈঠকে বসছে ককরোচ জনতা পার্টি

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১২:২৩

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নিরপেক্ষ স্থান হিসেবে কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

সিজেপির প্রতিনিধি সৌরভ দাস জানান যে তাদের প্রস্তাব মেনে নিরপেক্ষ ভেন্যু হিসেবে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াকে নির্ধারণ করায় তারা সন্তুষ্ট এবং শুক্রবার এই আলোচনা অনুষ্ঠিত হবে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে সিজেপি যন্তর মন্তরে এই অবস্থান কর্মসূচি পালন করছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সংসদে কঠোর বিল আনার কথা ঘোষণা করলেও সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ করাই সরকারের সবচেয়ে বড় আইনি পদক্ষেপ হওয়া উচিত। বিরোধী নেত্রী সোনিয়া গান্ধীও এই আন্দোলনকে মোদি সরকারের নীতির পরিণতি হিসেবে অভিহিত করেছেন।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে গিয়ে সরকারের আশ্বাসবাণী পৌঁছে দেওয়ার পর অনশনরত সমাজকর্মী সোনাম ওয়াংচুক তাঁর অনির্দিষ্টকালের অনশন ভঙ্গ করেছেন।

সূত্র: দ্য হিন্দু

ইত্তেফাক/টিএইচ