সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় জঙ্গি দমন সম্ভব হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৯:৫৯

সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় জঙ্গি দমন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, 'বিদেশ থেকে কোনো জঙ্গি আসেনি। এইগুলো আমাদের দেশেরই জঙ্গি। এদের থেকে আমাদের দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের বাবা-মাও ফিরিয়ে দিয়েছে। সরকার এই ব্যাপারে শক্ত অবস্থানে রয়েছে, জঙ্গি উত্থানে আর কোনো সম্ভাবনা নেই।'

আরও পড়ুন:  মিরপুরে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

এ সময় ভবিষ্যতে এদেশে আর কোনো জঙ্গির উত্থান ঘটবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইত্তেফাক/জেডএইচডি