ফ্রান্স ও স্পেনে দাবানল ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। আগুনের ঝুঁকিতে দুই দেশ থেকে ৩ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ফ্রান্সে স্থানান্তর করা হয়েছে প্রায় আড়াই লাখ মানুষকে। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
দাবানল মোকাবিলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তীব্র বাতাস ও অসহনীয় তাপমাত্রার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।
দেশজুড়ে প্রায় ৩০টি স্থানে দাবানল ছড়িয়ে পড়ায় মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
এদিকে আবহাওয়ার পরিবর্তনের ফলে স্পেনের মাদ্রিদের আশপাশে আগুন নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। এদিকে সেখানকার ভ্যালেন্সিয়া অঞ্চলে দাবানলে একজনের মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ।

