হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, নতুন রোগী ১,১৬০

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৭:৪২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৮২০ জনে পৌঁছেছে।

রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬০ জন হাম ও হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৭০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪২ জনে।

এ ছাড়া একই সময়ে ৯৯০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৬ হাজার ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ইত্তেফাক/এমএএম