বিশ্বকাপ ফাইনালে হারের এক সপ্তাহ পর স্কালোনির খোলাচিঠি

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৪

২০২৬ বিশ্বকাপের সোনালি ট্রফি উঠেছে স্পেনের হাতে। ফাইনালে স্প্যানিশদের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ফাইনাল হারের এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি চিঠি প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গত কয়েক দিনে চারপাশ থেকে যে সমর্থন ও ভালোবাসা পেয়েছেন, সে জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

খোলাচিঠির শুরুতে স্কালোনি লিখেছেন, ‘গত এক সপ্তাহ ছিল নানা অনুভূতির মিশেল। দুঃখের সঙ্গে আনন্দ, কান্নার সঙ্গে হাসি, উৎকণ্ঠার সঙ্গে স্বস্তি, আর স্নায়ুচাপের সঙ্গে শান্তি— সবকিছুই একসঙ্গে জড়িয়ে ছিল। এখন একটু শান্ত হয়ে কয়েকটি কথা লিখতে বসেছি। আপনারা জানেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না। তবু মনে হলো, আপনাদের কাছে আমার কথা পৌঁছে দেওয়ার জন্য এটাই হয়তো সবচেয়ে ভালো উপায়।’ 

বিশ্বকাপের শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করার হতাশা প্রকাশ করে তিনি লেখেন, ‘সবার আগে শুধু এটুকুই বলতে চাই—দুঃখিত। আরেকটি ট্রফি এনে আপনাদের আনন্দ দিতে পারলাম না। যদি সেটা পারতাম, হয়তো অন্তত কয়েক দিনের জন্য হলেও জীবনের সব কষ্ট ভুলে থাকতে পারতেন। তবে আমি চাই, আপনারা আমাদের এই দলকে মনে রাখুন। এই খেলোয়াড়দের, আমার যোদ্ধাদের। আমি আমার স্ত্রীকে তাদের কথা বলতে গিয়ে সব সময় এ নামেই ডাকতাম।’

এরপর সমালোচনাকারীদের উদ্দেশে স্কালোনি লিখেছেন, ‘যারা আমাদের চেনেই না, তাদের কঠিন সমালোচনাও সহ্য করতে হয়েছে। শরীর যখন আর সাড়া দেয় না, তখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সংকল্পই আমাদের কাছে আসল ট্রফি।’

এরপর দলের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্কালোনি আরও যোগ করেন, ‘আমার কোচিং স্টাফ, খেলোয়াড়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সব কর্মকর্তা-কর্মচারী, যারা নীরবে আমাদের জন্য কাজ করে গেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

স্কালোনি চিঠি শেষ করার পর জুড়ে দিয়েছেন একটি ‘পুনশ্চ’ লেখা বাক্যও, যেখানে তিনি লিখেছেন, ‘পুনশ্চ: যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে যেন এক অমূল্য সম্পদ আছে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lionel Scaloni (@lioscaloni)

ইত্তেফাক/জেডএইচ