ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ারি হুথিদের

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৭:০১

ইয়েমেনের ওপর অবরোধ চালিয়ে গেলে শেষ পর্যন্ত সৌদি আরবেরই বিপদ বাড়বে এমন হুঁশিয়ারি দিয়েছেন হুথি-নিয়ন্ত্রিত সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী আবদুলওয়াহিদ আবু রাস।

রোববার (২৬ জুলাই) সাবা বার্তা সংস্থাকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, আমেরিকার সাহায্য নিয়েও সৌদিরা ইয়েমেনে তাদের লক্ষ্য পূরণ করতে পারেনি। এখন স্থানীয় মিত্র আর সশস্ত্র গোষ্ঠীর ওপর ভরসা করেও কিছু হবে না।

আবু রাস বলেন, আমেরিকা তার পুরো সামরিক ও রাজনৈতিক শক্তি দিয়েও ইয়েমেনের জনগণকে হারাতে পারেনি। অথচ সৌদি নেতৃত্ব সেই অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা নেয়নি।

তিনি অভিযোগ করেন, ইয়েমেনের ওপর অবরোধ, দেশের সম্পদ দখল আর সামাজিক কাঠামো দুর্বল করার চেষ্টা শেষ পর্যন্ত সৌদি অর্থনীতির ওপরই চাপ তৈরি করবে।

গত সপ্তাহে হুথিরা সৌদি রপ্তানির বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় সৌদিসহ তিন দেশকে সতর্ক করেছে ন্যাটো।

ইত্তেফাক/এবিএস