পুলিশের ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। তাদের পদায়নসংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (২৭ জুলাই) জারি করা হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।
বদলিকৃত কর্মকর্তাদের সিআইডি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব, কক্সবাজার জেলা পুলিশ, খুলনা মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এবং শিল্পাঞ্চল পুলিশসহ বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

