মেসিকে ছাড়াই লা লিগা শুরু করছে বার্সা

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২১:০৭

তিন মাস পর মাঠে গড়াতে যাচ্ছে লা লিগা। শুক্রবার রাত ১টায় উদ্বোধনী ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। তবে উদ্বোধনী ম্যাচে খেলছেন না লিওনেল মেসি। এর আগে, ইনজুরির কারণে প্রাক-মৌসুমের ম্যাচে যুক্তরাষ্ট্র সফর করেননি মেসি। উদ্বোধনী ম্যাচের আগে বার্সার অনুশীলনেও ছিলেন না তিনি। 

প্রাক-মৌসুম ম্যাচগুলোতে নিজেদের সবরকম প্রস্তুতি সেরে নিয়েছে টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলো। কাতালান শিবিরেরও সময়টা ভালোই কেটেছে। আর স্প্যানিশ লিগের শেষ ১১ আসরের ৮টিতেই শিরোপা ঘরে তুলেছে তারা। তাই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সুয়ারেজ-গ্রিজম্যানরা ফর্মে থাকায় প্রথম ম্যাচে মেসির না থাকা নিয়ে বিশেষ মাথা ব্যাথাও নেই তাদের।

উদ্বোধনী ম্যাচে মেসির পাশাপাশি আরও থাকছেন না আর্থার মেলো, আরতুরো ভিদাল, জেন-ক্লাইর তোদিবো, মৌসা ওয়াগেও। তবে দলে রাখা হয়েছে কার্লেস পেরেসকে। এমনকি বিলবাওয়ের বিপক্ষে ফিলিপ কৌতিনহো ও রাফিনহাকে দেখা যেতে পারে।

আরও পড়ুন:  এথেন্সে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

বার্সা স্কোয়াড: মার্ক-আন্দ্রে টের স্টেগেন, নেলসন সেমেদো, জেরার্ড পিকে, ইভান রাকিটিক, সার্জিও বুসকেটস, কৌতিনহো, লুইস সুয়ারেজ, ওসমান দেম্বেলে, রাফিনহা, ক্লিমেন্ট লংলে, আঁতোয়া গ্রিজম্যান, জর্দি আলবা, কার্লেস আলেনা, সের্জি রবার্তো ফ্রেঙ্কি দি ইং, স্যামুয়েল উমতিতি, জুনিয়র ফিরপো, ইনাকি পেনা এবং পেরেস।

ইত্তেফাক/জেডএইচডি