প্রেমের সম্পর্কে সহপাঠীকে বিয়ে, স্ত্রী তালাক দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২০:৫৭

বগুড়ার গাবতলীতে স্ত্রী তালাক দেওয়ায় রিফাত আলী খান নামে নবম শ্রেণির এক ছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা সূ রিফাত আলী খান (১৭) বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া গ্রামের রুবেল খানের ছেলে। সে স্থানীয় কদমতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। কিছুদিন আগে প্রেমের সম্পর্কে এক সহপাঠীকে বিয়ে করে। প্রায় তিন মাসের মাথায় স্ত্রী তাকে তালাক দেয়। এতে রিফাত আলী খান মানসিকভাবে ভেঙে পড়ে।

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সে বাড়ির টিনশেড ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে গাবতলী থানা পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

বগুড়ার গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান জানান, স্ত্রী তালাক দেওয়ায় হতাশা থেকে রিফাত আলী খান আত্মহত্যা করে থাকতে পারে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ইত্তেফাক/এসএইচ