ইরাকের সাতটি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বিমান হামলায় অন্তত ২০ জন যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) এই তথ্য ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) বরাতে নিশ্চিত করেছে আল জাজিরা।
শিয়া সংখ্যাগরিষ্ঠ পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এক বিবৃতিতে জানিয়েছে যে এই হতাহতের সংখ্যা প্রাথমিক এবং মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি পর্যালোচনার কাজ চলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সংগঠনটি জানায় যে ইরাকের বাগদাদ, ওয়াসিত, নিনভে, বসরা, কিরকুক, কারবালা এবং দিয়ালা প্রদেশে পিএমএফের বিভিন্ন ঘাঁটিতে এই হামলা চালানো হয়।
যৌথ এই বিমান হামলার ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোর ভবন, সামরিক যানবাহন এবং বিভিন্ন সরঞ্জামাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্র: আল জাজিরা

