ইউক্রেনের রাজধানীতে রুশ হামলায় নিহত ৯, আহত ২৮

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১২:৩০

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার এক বিমান হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৪ শিশুসহ ২৮ জন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) শহরের মেয়র ভিতালি ক্লিচকো এই হামলার তথ্য নিশ্চিত করেছেন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান যে চলমান যুদ্ধে শত্রুভাবাপন্ন দেশ রাশিয়ার হামলায় রাজধানীতে ৯ জন প্রাণ হারিয়েছেন। তিনি আরও জানান, আহত ২৮ জন বাসিন্দার মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের ঘটনাস্থলে কিংবা বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলায় ব্যবহৃত অস্ত্রের ধরণ বা পরিমাণের বিষয়ে মেয়র বিস্তারিত কোনো তথ্য দেননি। পঞ্চমে গড়ানো চলমান যুদ্ধের কারণে এসব হামলা ও ঘটনার নিরপেক্ষ সত্যতা যাচাই করা কঠিন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/টিএইচ