বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৬:০৮

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমান (৪০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আহত হয়েছে নয়ন নামের আরও একজন।

শনিবার (১ আগস্ট) দুপুরে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান নিহত আতিয়ারর রহমান যশোরের আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুরে  গুলিশাখালী ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাকের দেয়াল নির্মাণকাজ চলাকালে হঠাৎ ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিক অতিয়ার রহমান ও নয়ন দেয়ালের নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় এক ঘণ্টার অভিযান শেষে আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয়। আহত নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, ট্রিপল নাইন (৯৯৯)-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রচণ্ড বৃষ্টি ও ঘটনাস্থলে মানুষের ভিড়ের কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এপি