কিছু গণমাধ্যমে প্রচার হওয়া ‘মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট’ শীর্ষক খবরটি সঠিক নয়।
রোববার (২ আগস্ট) ইত্তেফাক ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেল এআই ক্যামেরার আওতায় আনতে সামনেও নম্বর প্লেট লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংবাদ প্রচার করা হয়। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করতে বিআরটিএ এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, তথ্যটি সঠিক নয়। এ সম্পর্কিত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।

