দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখেরেজি।
সোমবার (৩ আগস্ট) রাতে তিনি ঢাকায় পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফর শেষে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে তার বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকালে সৌদি আরবের উপমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে।

