মাদারগঞ্জে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১০:২৯

জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় শিবলুল হাসানকে আটক করে মাদারগঞ্জ মডেল থানায় নেওয়া হয়।

গ্রেপ্তার শিবলুল হাসান (৩৮) উপজেলার জোনাইল পুজাঘাটি গ্রামের মৃত আব্দুল জলিল বিএসসির ছেলে। তিনি মাদারগঞ্জ শহর আওয়ামী যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শিবলুল হাসানকে আটক করে মাদারগঞ্জ মডেল থানায় নেওয়া হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিবলুল হাসানকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

ইত্তেফাক/এএইচপি