বাংলাদেশকে নিজের বাড়ি হিসেবে উল্লেখ করেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার রবার্তো কার্লোস। নেইমারের বন্ধু এবং ব্রাজিল প্রবাসী রবিন মিয়ার এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
ব্রাজিল তো বটেই, তার সময়ের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন রবার্তো কার্লোস। রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন এক দশকের বেশি সময় খেলেছেন তিনি। তাই ব্রাজিলের পরই স্পেনকে দিয়েছেন স্থান। রবিন মিয়ার ভিডিওতে পর্তুগিজ ভাষায় বলার পর ইংরেজিতে কার্লোস বলেন, ‘বাংলাদেশ ইজ মাই হাউজ, ব্রাজিল-স্পেন-বাংলাদেশ’।
বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ব্রাজিল দল সমর্থন করেন অনেক আগে থেকেই। ২০২২ কাতার বিশ্বকাপে বাংলাদেশের ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থন সারা বিশ্বব্যাপী আলোচিত হয়।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ফুটবলার ব্রুনো গুমাইরেস নিজেও ব্রাজিলের পর বাংলাদেশের সমর্থন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে আমাদেরকে সমর্থনের ভিডিও আমরা ফুটবলাররা নিজেদের মধ্যে দেখি।’

