জুলাই গণঅভ্যুত্থানের এই দিনে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১০:০২

‘অনিবার্য কারণবশত’ ২০২৪ সালের ৪ আগস্ট সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষনা করা হয়েছিল। সেসময় বিষয়টির তথ্য নিশ্চিত করেছিলেন রেলওয়ের গণসংযোগের দায়িত্বে থাকা নাহিদ হাসান খান।

এর আগে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ১৪ দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয় বৃহস্পতিবার (১ আগস্ট)। নতুন করে আন্দোলনকারীদের সর্বাত্মক ‘অসহযোগ আন্দোলন’ শুরু হয় রোববার। 

সেদিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। সেসময় রেলওয়ে সূত্র জানায়, আপাতত একদিনের জন্য (রোববার) ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত। পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে রোববার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ওই বছরের ১ আগস্ট ট্রেন চলাচল শুরু হলে ঢাকা থেকে তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, জামালপুর কমিউটার, তুরাগ কমিউটার, কর্ণফুলী কমিউটার ও নারায়ণগঞ্জ কমিউটার চলাচল করে। এছাড়া চট্টগ্রাম থেকে কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার ও নাজিরহাট কমিউটার; ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ এবং ঝারিয়া রুটে দুদিক থেকেই লোকাল ট্রেন চলাচল করে।

আর খুলনা-ঈশ্বরদী, রাজশাহী-রহনপুর, খুলনা-বেনাপোল, বেনাপোল-মোংলা, রাজবাড়ী-ভাঙ্গা এবং রাজবাড়ী-ভাটিয়াপাড়া রুটে ১২টি লোকাল ট্রেন চলাচল করে। 

 

 

ইত্তেফাক/পিএস