কোপা দ্য ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার আনন্দ উদযাপনের মাঝেই নতুন বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। রেমোর বিপক্ষে সান্তোসের ১-০ গোলের জয়ের পর ড্রেসিংরুমের টানেলে প্রতিপক্ষের কর্মকর্তা ও সমর্থকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও উসকানিমূলক আচরণ করেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। সেই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
রেমোর মাঠে ম্যাচ চলাকালেই স্বাগতিক সমর্থকদের টানা কটূক্তির শিকার হন নেইমার। তবে জয়ের পর ড্রেসিংরুমে ফেরার পথে সমর্থকদের উদ্দেশ্যে চুমু ছুড়ে দেন এবং মিক্সড জোনে প্রতিপক্ষের কর্মকর্তা ও সমর্থকদের সামনে নেচে নেচে ‘‘এলিমিনেটেড! এলিমিনেটেড!’ (বাদ পড়ে গেছ, বাদ পড়ে গেছ) বলে চিৎকার করতে থাকেন। এ সময় তিনি কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন অঙ্গভঙ্গিও করেন এবং একপর্যায়ে গালাগালিও দেন। এমনকি তাকে নাচতে ও জিহ্বা বের করে বিদ্রূপ করতেও দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, রেমো প্রতিনিধিদলের এক সদস্য সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে নেইমারকে গালাগালি করেন। কয়েক মুহূর্ত ধরে চলা ওই বাগ্বিতণ্ডা পরে আশপাশে থাকা খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারা মিলে থামানোর চেষ্টা করেন। পুরো ঘটনায় স্টেডিয়ামের ভেতরের করিডোরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ভিডিওতে সান্তোসের আরেক তারকা গাবিগোলকেও দেখা যায়। তিনি দূর থেকে পুরো ঘটনা পর্যবেক্ষণ করেন এবং নেইমারকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা দেখে বিস্ময় প্রকাশ করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন রেমোর কিছু সমর্থক ও কর্মকর্তা নিরাপত্তাবেষ্টনীর কিছু অংশ ভেঙে ফেলেন। পরে সান্তোসের নিরাপত্তাকর্মীরা ড্রেসিংরুমের সামনে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="pt" dir="ltr">Momento exato que começou toda confusão na zona mista do Estádio Mangueirão entre Neymar e dirigentes do Remo. <br><br>

