ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের চেয়ে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৪ আগস্ট) ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন।
লাাস ভেগাসে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান যে ইরানি কর্মকর্তারা আলোচনার অনুরোধ করার আগে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল।
তিনি বলেন যে ‘আমি মানুষের প্রাণহানি দেখতে চাই না বলে ইরানের সঙ্গে চুক্তি করতে চাই।’ তবে তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অবস্থানে অনড় থাকার বিষয়টি তিনি পুনর্ব্যক্ত করেন।
সম্প্রতি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হওয়ার কথা অস্বীকার করার পরই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো।
সূত্র: মিডল ইস্ট আই

