ফেসবুকে ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন আওয়ামী লীগের প্রবীণ নেতা

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৬:২৪

জামালপুরের মাদারগঞ্জের ‘আব্দুল আলীম মির্জা কাশেম কামিল মাদ্রাসার’ অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম রব্বানী আওয়ামী লীগের রাজনীতি সদস্য, পদ ও সমর্থক থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন।

মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ি পূর্বপাড়ার বাসিন্দা এই রাজনৈতিক ৮০ দশক থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। মাদারগঞ্জ থানা যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এবং সর্বশেষ জামালপুর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ বহন করেন রাজনৈতিক জীবনের দীর্ঘকাল তিনি বহু মামলা, জেল, জুলুম, হামলার শিকার হোন।

বিষয়টি নিয়ে মোহাম্মদ গোলাম রব্বানী মুঠোফোনে বলেন, ‘আমি ২০১৮ সালে পবিত্র হজ পালনের সময় কাবাঘর ছুয়ে  প্রতিজ্ঞা করেছিলেন রাজনীতি থেকে বিদায় নিবো। কারণ, রাজনীতি আমার জন্য না। এতোদিন পদত্যাগ না পারলেও আজ করলাম। আমি আওয়ামী লীগের আমলেও অনানুষ্ঠানিকভাবে রাজনীতিক কর্মকাণ্ড থেকে বিদায় নিয়েছি। সবকিছু নিজের  নিয়ন্ত্রণে থাকে না। তাই আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারিনি। এখন সুযোগ হয়েছে। তাই রাজনীতি থেকে বিদায় নিলাম। বাকি জীবন আমি কোরআন-সুন্নাহ মোতাবেক চলতে চাই। এ নিয়ে কেউ অহেতুক বিভ্রান্ত হবেন না। আমি যা করেছি, স্বজ্ঞানে করেছি।’

মাদারগঞ্জ উপজেলায় ব্যাপক আলোচনা চলছে। আওয়ামী লীগের এই সময়ে তার রাজনীতি ছাড়ার বিষয়ে  সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমু জানান, ‘আমি তার ফেসবুক পোস্ট দেখেছি, আওয়ামী লীগের রাজনীতি ছাড়া তার ব্যাক্তিগত বিষয়, তবে তার মতো একজন সংগ্রামী রাজনৈতিক কি জন্য রাজনীতি ছাড়ালো এই মুহূর্তে বলতে পারছি না’।

ইত্তেফাক/এপি