মাত্র তিন সপ্তাহেই বিলিয়ন ডলারের ক্লাবে নোলানের ‘দ্য ওডিসি’

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৮:২১

মাত্র তিন সপ্তাহেই বক্স অফিসে বাজিমাত করলো ক্রিস্টোফার নোলানের নতুন ধামাকা ‘দ্য ওডিসি’। হলিউডের এই মাস্টারমাইন্ড পরিচালকের সিনেমাটি কেবল উত্তর আমেরিকা থেকেই পকেটে পুরেছে ৪২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ডলার।

বিশ্ববাজার থেকে আয় হয়েছে আরো বেশি। আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৫৭ কোটি ৮৮ লাখ ডলার। ফলে বৈশ্বিক মোট আয় দাঁড়িয়েছে ১০০ কোটি ডলারের বেশি।

ক্রিস্টোফার নোলান ‘ওপেনহাইমার’ সিনেমার জন্য অস্কারও পেয়েছেন। কিন্তু ২০১২ সালের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর বক্স অফিসে এত বড় সাফল্য আসেনি তার। ২০০৯ সালে তার ‘দ্য ডার্ক নাইট’ ও ২০১২ সালে দ্য ডার্ক নাইট রাইজেস ১ বিলিয়ন ডলার আয় করেছিল। সে হিসেবে ১৪ বছর পর বক্স অফিসে এত বড় সাফল্য পেলেন নোলান।

 
ইত্তেফাক/এসএইচ