ইরান-ওমান চুক্তি চূড়ান্ত হওয়ার ‘খুব কাছাকাছি’: আরাগচি

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১১:৫৫

হরমুজ প্রণালির একটি ‘সাময়িক রুট’ নিশ্চিত করতে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত সমাধানের ‘খুব কাছাকাছি’ রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (৯ আগস্ট) তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

একই সংবাদ সম্মেলনে হরমুজ সংকটের ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি উল্লেখ করেন, যেকোনো সমঝোতা স্মারকেই লঙ্ঘন ঘটার সুযোগ থাকে।

তিনি আরও বলেন, এই ধরনের লঙ্ঘন মোকাবিলায় যুদ্ধের পথ না বেছে তা সমাধানের জন্য একটি যৌথ দল গঠন করা উচিত ছিল।

সূত্র: মিডল ইস্ট আই

ইত্তেফাক/টিএইচ