জনসাধারণের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উত্তরা ডিয়াবাড়িতে অবস্থিত ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়কে দালালমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ দালালিতে জড়িত থাকার দায়ে দালাল চক্রের ৭ জনকে আটক করে বিভিন্ন দণ্ডাদেশ প্রদান জেল হাজতে প্রেরণ করা হয়।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০ টা থেকে বিকাল ২টা পর্যন্ত বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত ৩-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই ভ্রাম্যমাণ আদালতে তাদের দোষ স্বীকার করলে এবং তাদেরকে এক মাসের বিনাশ্রম কারা দণ্ডাদেশ প্রদান করেন। এসময় ৩ জনকে প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কারাদন্ডপ্রাপ্তরা হলেন, মো. শাহীন(৬০), সামির চৌধুরী(৩২) এবং মো. আমিরুল হক (৪৬)।
এবং বাকি ৪ জনকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়।
এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

