ইরানের কাছে পাল্টা যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৮:৪৬

তেহরান যুদ্ধের ক্ষতিপূরণ চাওয়ার পর, মার্কিন সেনাদের প্রাণহানির জন্য ইরানের কাছে বিপরীত ক্ষতিপূরণ দাবি করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১০ আগস্ট) এক বক্তব্যে ট্রাম্প এই পাল্টা শর্ত তুলে ধরেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেন, ‘আমি দেখছি ইসলামিক রিপাবলিক অব ইরানের প্রতিনিধিরা গত পাঁচ মাসের সামরিক সংঘাতে তাদের যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ চাইছেন (যার মূল কারণ ছিল, তারা পরমাণু অস্ত্র রাখতে পারবে না), যদিও আমাদের কোনো আলোচনা বা বৈঠকে এটি আগে কখনোই বলা হয়নি!’

ঐ একই বার্তায় ট্রাম্প যুক্ত করে বলেন, ‘আমিও একইভাবে ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছি।’

ট্রাম্প জানান, তিনি কেবল চলতি যুদ্ধের ক্ষতির জন্যই ক্ষতিপূরণ চাইছেন না, বরং ২০০৩ সালে ইরাকে মার্কিন আক্রমণের পর থেকে বিগত দুই দশকেরও বেশি সময় ধরে মিত্র মিলিশিয়াদের মাধ্যমে ইরানি সহায়তায় পরিচালিত হামলায় মার্কিন সেনাদের ওপর যে আঘাত এসেছে, তারও ক্ষতিপূরণ চান।

সূত্র: মিডল ইস্ট আই

ইত্তেফাক/টিএইচ