হুথি মুখপাত্র ইয়াহিয়া সারির এক্স অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। সামাজিক মাধ্যমটিতে তার প্রোফাইলে ঢোকার পর ‘অ্যালাউন্ট সাসপেন্ডেড’ শীর্ষক বার্তা প্রদর্শিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঠিক কী কারণে সারির অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে নির্দিষ্টভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। স্থগিত করার পূর্বে পাওয়া তথ্যানুযায়ী তার প্রোফাইলে অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২১ হাজার ৫০০ জন।
সূত্র: মিডল ইস্ট আই

