মাত্র ১ ডলারে বিক্রি হলো ভারতের ক্লাব জামশেদপুর এফসি

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৯:৫৪

খেলোয়াড় ও কোচদের ভবিষ্যৎ বাঁচাতে মাত্র এক ডলারে গোয়ার চার্চিল ব্রাদার্সের কাছে জামশেদপুর এফসি’র মালিকানা হস্তান্তর করেছে টাটা স্টিল। ভারতর শীর্ষ ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার দুই সপ্তাহের মাথায় এই অভাবনীয় চুক্তি সম্পাদন করেছে তারা।

টাটা স্টিল তাদের মালিকানাধীন ক্লাবে থাকা ১২ জন ফুটবলার এবং ২ জন কোচের চুক্তি বজায় রেখে মাত্র ১০০ ভারতীয় রুপি (প্রায় ১.০৫ মার্কিন ডলার) প্রতীকি মূল্যে গোয়ার ফুটবল ক্লাব চার্চিল ব্রাদার্স-এর কাছে বিক্রি করা হয়েছে জামশেদপুর এফসি-কে। 

এই চুক্তির মাধ্যমে জামশেদপুর তাদের একমাত্র শীর্ষ সারির দলটিকে হারালেও খেলোয়াড় ও কোচদের পেশাদার ক্যারিয়ার সচল রাখার সুযোগ তৈরি হয়েছে। দুইবারের জাতীয় লিগ বিজয়ী গোয়ার ঐতিহ্যবাহী ক্লাব চার্চিল ব্রাদার্স এখন জামশেদপুর এফসির স্পোর্টিং লাইসেন্স গ্রহণ করে শীর্ষ লিগ আইএসএলে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।

টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট ডি. বি. সুন্দর রামাম বলেন, 'আমরা আনন্দিত যে এই চুক্তিটি আমাদের খেলোয়াড় ও কোচদের ক্লাব ফুটবল খেলা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।'

২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবার ভারতের শীর্ষ ফুটবলে ফিরছে গোয়ার ক্লাবটি। এক বিবৃতিতে তারা জানায়, ‘আমরা যেখানে থাকার যোগ্য, সেখানেই ফিরে এসেছি। কেউ যখন পতন দেখেছে, আমরা সেখানে সুযোগ দেখেছি। কেউ যখন শেষ দেখেছে, আমরা সেখানে এক নতুন সূচনা দেখেছি।’

সূত্র: রয়টার্স

ইত্তেফাক/জেডএইচ