আওয়ামী লীগ সম্পৃক্ততার অভিযোগ

সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিমের পদত্যাগ

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৮:০৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর নিয়োগের ১৭ দিনের মাথায় পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম।

রোববার (১৬ আগস্ট) তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ২০২৬ সালের ৩০ জুলাই আমি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাই। সেসময় থেকে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। তবে আমার ব্যক্তিগত অসুবিধার কারণে আমি আর এই দায়িত্ব পালন করতে ইচ্ছুক নই। অতএব, আমি আমার পদ থেকে পদত্যাগপত্র দাখিল করছি। অনুগ্রহ করে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করার অনুরোধ করছি।’ 

এর আগে গত ৩০ জুলাই রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য ৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছেন সরকার। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আগের সব নিয়োগ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে সই করেন সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন।

 
ইত্তেফাক/এমএসআর